রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিব নামাজের পর দক্ষিন উজানচর ভোলাই মাতব্বর পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজানচর ৮ নং ওয়ার্ড শাখা।
দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন উজানচর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল খান।
এসময় দোয়া মাহফিলে উজানচর ৮ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুধীসমাজ প্রমুখ সহ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ বিল্লাল খান বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা উজানচর ইউনিয়ন বিএনপি সহ আপামর জনসাধারণ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।